মহামারি করোনার আক্রান্ত অবনতি হওয়ার কারণে আগামী ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের স্থগিত রাখা ১৬১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।একইসঙ্গে স্থগিত ৯টি পৌরসভার ভোটও একই তারিখে হবে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে কমিশন সভা শেষে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, ‘স্থগিত ১৭৬টি ইউপির মধ্যে ১৬১টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভায় আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউপি ও পৌরসভায় প্রার্থীরা প্রচার-প্রচারণার সুযোগ পাবেন ১০ দিন।’
এ ছাড়া চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে পাঁচটি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়, এগুলোতে অন্য কোনো ধাপের নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে বলেও জানান হুমায়ুন কবীর।
এ ছাড়া ৫টিতে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে বং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়, এগুলোতে অন্য কোনো ধাপের নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে বলেও জানান হুমায়ুন কবীর।
বার্তা বাজার/এসবি