কলারোয়ার শিশু ল্যাবরেটরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া শিশু ল্যাবরেটরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা ওবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সোমবার সকালে স্কুলের হলরুমে দুদক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দুপ্রক’র বাস্তবায়নে অনূষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুপ্রক’র সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্বপন কুমার দে, মাওলানা নুরুল হক, আমজাদ হোসেন, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুনসহ অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শাহ আলম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর