দ্রুত রুটিন না হলে আত্মহত্যা করবেন কুবি শিক্ষার্থী!

দীর্ঘদিন আটকে থাকা পরীক্ষাগুলো না নিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী মো. আনিছুর রহমান আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) Comilla University নামে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে তিনি আত্মহত্যা করবেন জানিয়ে এক স্ট্যাটাস দেন।

তিনি লিখেছেন, “আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করবো। আত্মহত্যার ডেইট হয়তো আর পিছাতে পারছিনা! চার বছরে ৪ সেমিস্টার অপেক্ষার অবসান কোথায়? আত্মহত্যা ছাড়া কোন সমাধান দেখছি না। কারণ আমার বর্ষের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেটার অনার্স শেষ। ন্যাশনালে পড়ুয়া শিক্ষার্থীরা ৪র্থ বর্ষে পড়ে। আমার একবছরের ছোট জাবিতে পড়ুয়া বোন আমার বর্ষের।

কুবিতে ভর্তি হওয়াটা কি আমাদের অপরাধ ছিল?

পরিবারে যখন অভাব আর অসুস্থতা থাকে তখন স্বপ্নগুলো কতোটা লজ্জা পায় যেটা হয়তো প্রশাসন হয়তো বুঝবে না। কারণ উনাদের মাস শেষে একাউন্টে বেতন ঢুকে যাচ্ছে অভাব বলতে কিছু নেই। অনার্স প্রথম আর শেষ বর্ষ বুঝিনা। সকল ব্যাচের এক সাথেই পরীক্ষা শুরু করতে হবে কেননা সবাই জটে আছে। সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে পরীক্ষার রুটিন না পেলে আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করবো।”

আত্মহত্যার স্ট্যাটাসের ব্যাপারে জানতে আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সজ্ঞানে, ভেবে-চিন্তেই এই লেখাটি লেখেছি। কারন আমাদের সেশনজটের কারনে জীবনের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর