পীরগঞ্জে সাইকেল পেলো শিক্ষার্থীরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে রংপুরের পীরগঞ্জের মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। নারী শিক্ষা প্রসারে কিশোরী শিক্ষার্থীদের স্কুল/মাদ্রাসা যাওয়া আসার জন্য উপজেলা প্রশাসন এ সাইকেল বিতরণ করেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম ফারুকের সভাপতিত্বে ৩টি মাধ্যমিক উচ্চ বিদ্যলয় ও ৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র ৫০জন নারী শিক্ষার্থীকে যাতায়াতের কষ্ট লাঘবে এলজিএসপি-৩, ২০২০-২১ অর্থবছরের বরাদ্দকৃত সাইকেলগুলো বিতরণ করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লতিফ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ আনজারুল হক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর