সিরাজদিখানের তালের বীজ বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে ৬ হাজার তালের বীজ রোপণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে উপজেলার ১৪ টি ইউনিয়নে তালের বীজ বিতরণীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহ্‌মেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, ইছাপুরা ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউপির চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপসহকারী ইঞ্জিনিয়ার অপূর্ব ভক্ত সহ আরো অনেকে।

মিজানুর রহমান/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর