শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিনের আওতাভুক্ত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে কবি নজরুল কলেজ শাখা ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কবি নজরুল কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শামিম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রিজম ফকিরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় সংসদের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সংসদের সদস্য প্রিতম ফকির, কবি নজরুল কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মেহেদি হাসান রনি প্রমুখ।

সমাবেশে থেকে বক্তারা অতি দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতাভুক্ত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, করোনাকালীন বেতন-ফি মওকুফ করা, শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে শিক্ষাবৃত্তি ও রেশনিং চালু করা, সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাসহ সকল শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা ও হেলথকার্ড প্রদান করার দাবি জানান।

রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর