হাতিয়ায় অস্ত্রসহ ২ জলদস্যু আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ২ জলদস্যু কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ১১। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরঘাসিয়া থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, কয়েকটি সিমসহ ৩টি মোবাইল ও নগদ ৭ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার আবুল কালামের ছেলে মো: ইব্রাহিম (৩৭) ও হাতিয়ার শূণ্যেরচরের আব্দুল হকের ছেলে মো: সোহরাব হোসেন (৩২)। বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে প্রেরণ করা হয়। বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, আটককৃত দুই জনসহ ৫-৬ জনের একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রসহ চরঘাসিয়ার বারআউলিয়া বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এসময় অস্ত্র ও গুলিসহ দু’জনকে আটক করা হয়। অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল ইসলাম জানান, আটককৃতরা উপকলীয় অঞ্চলের ডাকাতি কাজের সাথে জড়িত এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে হাতিয়া ও রামগতি এলাকায় একাধিক মামলা রয়েছে।

জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর