সেঞ্চুরির দ্বারপ্রান্তে মাশরাফি

অধিনায়ক হিসেবে বল হাতে একশ উইকেট শিকারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মাশরাফি বিন মর্তুজা। আর মাত্র ২ উইকেট পেলেই ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১শ উইকেট পূর্ণ হবে টাইগার দলপতির।

মাশরাফির আগে ক্রিকেট বিশ্বে অধিনায়ক হিসেবে ১শ বা তার বেশি উইকেট নিয়েছেন চারজন বোলার। পাকিস্তানের ইমরান খান-ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

এই তালিকায় সবার উপরে আছেন আকরাম খান। ১০৯ ম্যাচে ১৫৮টি উইকেট নিয়েছেন তিনি। এরপরই আছেন দক্ষিণ আফ্রিকার পোলক। ৯৭ ম্যাচে ১৩৪ উইকেট নিয়েছেন এই সাবেক প্রোটিয়া অধিনায়ক। ১৩৯ ম্যাচে ১৩১ উইকেট নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের হয়ে ৯২ বিশ্বকাপ জয়ী ইমরান। আর আজ এই তালিকায় প্রবেশ করেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। চলমান বিশ্বকাপের ৩৯তম ম্যাচে চেষ্টার-লি-স্ট্রিটে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেট নিয়ে অধিনায়ক হিসেবে ১শ উইকেট পূর্ণ করেন হোল্ডার।
মঙ্গলবার ভারতের বিপক্ষে অন্তত ২ উইকেট নিতে পারলেই অধিনায়ক হিসেবে ১০০ শিকারের তালিকায় প্রবেশ করবেন মাশরাফি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর