জয়পুরহাটে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সকল স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে জয়পুরহাটে মানববন্ধন কর্মসুচী পালন করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের পাঁচুরমোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে দলটির নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়পুরহাট জেলার সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, সহ- সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক আবু শোয়াইব ইবনে আলম, সাংগঠনিক সম্পাদক তবিবর রহমানসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী ও সমর্থকরা।

রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর