কক্সবাজারে বজ্রপাতে ২ রোহিঙ্গার মৃত্যু, আহত ৪

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে একই পরিবারের নারীসহ অন্তত ৪ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ৮নং ক্যাম্পের ইলিয়াছের ছেলে হারেস, ক্যাম্প ২ এর সালামের ছেলে নাজমুল হাসান।

কুতুপালং ক্যাম্প ১৭ ব্লক এইচ ১০৪ এর মাঝি জাফর এর বরাত দিয়ে (১৪ এপিবিএন) এর অধিনায় নাঈমুল হক নিপু এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ক্যাম্প ১৭ এর এইচ/১০৪ সাব ব্লকে দুই জন রোহিঙ্গা মো. সালামের বাসায় বেড়াতে আসে। রাতে প্রচন্ড বৃষ্টির সময় বজ্রপাতের আঘাতে ওই দুই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় সালামসহ তার তিন মেয়েকে গুরুতর আহত অবস্থায় ক্যাম্প ৮ ওয়েস্ট এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের অবস্থা খুবই গুরুতর। দুপুরে রিপোর্ট লিখা পর্যন্ত তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ক্যাম্প মাঝি জাফর।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর