দেশের সকল মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৩ সেপ্টেম্বর থেকে সব ধরণের সুরক্ষা মেনে দেশের কয়েকশ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস নেওয়া শুরু হবে। এ সময় সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডিজি সচিবরা জানিয়েছে, এ মাসের ১৩ তারিখ থেকে তারা ক্লাস শুরু করতে পারবেন। এটা আনুমানিক সময়। এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। দেশের শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। আমাদের দেশেও বিভিন্ন কার্যক্রম নিতে হয়েছে। ৫০ হাজারের বেশি লোক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ভ্যাকসিনেশন কার্যক্রম পুরোদমে চলছে।
করোনা সংক্রমণ পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে সবকিছু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বার্তা বাজার/নব