ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে কমলা রাণী কীর্ত্তনীয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার চতুল ইউনিয়নের আরাজী-বাইখীর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কমলা রাণী কীর্ত্তনীয়া ওই গ্রামের ক্ষিরোদ কীর্ত্তনীয়ার স্ত্রী। নিহত বৃদ্ধার তিন ছেলে ও ২ মেয়ে রয়েছে।

নিহতের স্বামী ক্ষিরোদ কীর্ত্তনিয়া জানান, আমার স্ত্রী কমলা রানী কীর্ত্তনীয়া বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি সংলগ্ন আদমের গেট নামক স্থানে রেলক্রসিং অতিক্রম করছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে নামে একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। সে শ্রবণ প্রতিবন্ধী এবং দীর্ঘদিন মামসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রেল দুর্ঘটনার সংবাদ পেয়েছি। এ বিষয়ে রেল পুলিশ কর্তৃপক্ষই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর