শেরপুরে ৬ কেজি ২০০ গ্রাম ওজনের শিশুর জন্ম

রেকর্ড ৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি শিশু জন্মগ্রহণ করেছে শেরপুরে। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে কন্যা শিশুটির জন্ম হয়।

বর্তমানে প্রসুতি মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন। প্রসূতির নাম শেফালী (২৮)। তিনি পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার দোহারপাড়ের সজল মিয়ার স্ত্রী। সদ্যপ্রসূত শিশুটির নাম রাখা হয়নি এখনও।

রেকর্ড ওজনের সন্তানের ব্যপারে ওই হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক জায়েদুর রশীদ শ্যামল বলেন, বুধবার বিকেল তিনটার দিকে শেফালী তার হাসপাতালের ১০৩ নম্বর কক্ষে ভর্তি হন। পরে সাড়ে ৫ টার দিকে ওই মা ছয় কেজি ২০০ গ্রাম ওজনের একটি মেয়ে শিশুর জন্ম দেন। রেকর্ড ওজনের শিশুর জন্মের খবর পেয়ে নার্স, চিকিৎসক হাসপাতালে ভিড় করেন।

এ বিষয়ে সদ্য ভূমিষ্ট শিশুর মা শেফালী বেগম বার্তা বাজারকে বলেন, আমি আজকের দিনটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি। মেয়ে ও আমি সুস্থ আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।

ওই শিশুটির বাবা মো. সজল মিয়া বার্তা বাজারকে বলেন , আমি গাড়িতে বাড়ি ফিরছি। এটি আমাদের তৃতীয় সন্তান। নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি খুশি। সবার কাছে আমার বাচ্চার জন্য দোয়া চাই।

অ্যানাস্থেসিয়া চিকিৎসক ডা. মো. জসিম উদ্দিন বলেন, এর আগে কখনও এতো ওজনের নবজাতক দেখেনি। শিশুটির ওজন হয়েছে ছয় কেজি ২০০ গ্রাম। যা গড় ওজনের চেয়ে অনেক বেশি। গর্ভবতী অবস্থায় ওই নারী সুষম খাবার খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর