সাভারে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

ঢাকার সাভারে রুমা (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) ভোর রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার সার্ড স্কুল সংলগ্ন নিহতের বাবার বাড়িতে এঘটনা ঘটে।

নিহত রুমা সাভারের ওই এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। এ সুবাদে বেশির ভাগ সময় তার একমাত্র সন্তান নিয়ে তিনি তার বাবার বাড়িতেই থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে রুমা যথারীতি খেয়ে ঘুমিয়ে পড়ে। প্রতিদিন সে ভোরে ঘুম থেকে উঠতো। কিন্তু আজ না ওঠায় তার ঘরে যায় পরিবারের সদস্যরা। এসময় তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ।

এব্যাপারে, সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারন ও হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর