কুবি সায়েন্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে একটি ভার্চুয়াল সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সংগঠনের সভাপতি শাখাওয়াত শাওনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ক্লাবের প্রতিষ্ঠাতা মডারেটর গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, পদার্থবিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, আইসিটি বিভাগ, পরিসংখ্যান বিভাগ ও সিএসই বিভাগের চেয়ারম্যান বৃন্দসহ ক্লাবের সাবেক ও বর্তমান প্রায় ৭০ জন সদস্য।
সভার হোস্ট হিসেবে ছিলেন ক্লাবের সম্মানিত মডারেটর গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান।
সাজ্জাদ বাসার/বার্তা বাজার/এমকে