করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। চার মাস পর মমেক হাসপাতালে এটি সর্বনিম্ন মৃত্যু।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
উপসর্গ নিয়ে মারা গেছেন- কেন্দুয়ার ইউনুস আলী (৭২), নেত্রকোনা সদরের রনি মিয়া (১৮) ও শেরপুর সদর উপজেলার আক্কাস আলি (৫৫)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। আইসিইউতে ১০ জনসহ হাসপাতালে ভর্তি আছেন ১৪৭ জন।
বার্তা বাজার/নব