ক্যাপ্টেন নওশাদের মরদেহ ঢাকায় পৌঁছেছে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট নওশাদ আতাউল কাইউমের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৬ ফ্লাইটে তার মরদেহ দেশে এসেছে।

ভারতের নাগপুর থেকে সকাল পৌনে ৮টার দিকে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

এর আগে বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছিলেন, সকালে নওশাদের মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার শাহজালালে অবতরণ করবে।

নাগপুরের কিংসওয়ে হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন ক্যাপ্টেন নওশাদকে গত সোমবার সকালের দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালটির হিমঘরে রাখা হয়েছে তার মরদেহ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর