বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডকে সর্বনিম্ন ৬০ রানে অলআউট করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৭ উইকেটের সহজ জয় পায় টাইগাররা।
নিউজিল্যান্ড হারিয়ে বুধবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাকিব আল হাসান।
স্ট্যাটাসে লেখেন, ‘দারুণ জয়ে সিরিজ হলো শুরু। পুরো সিরিজেই এই ধারাবাহিকতা বজায় রাখতে টাইগাররা বদ্ধপরিকর।’
মিরপুর শেরেবাংলায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম খেলায় বল হাতে মাত্র ১০ রান খরচায় ২ উইকেট শিকার করেন সাকিব। এরপর ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন মাহমুদউল্লাহরা।
খেলা শেষে পুরস্কার মঞ্চে সাকিব আল হাসান বলেন, ‘জয়ে সিরিজ শুরু করতে পেরে খুব ভালো লাগছে। এই ম্যাচের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আমরা জয়ের দেখা পাইনি। এ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে’।