করোনার টিকার এসএমএস টাকা দিলেই মিলবে আবার একেক টিকার দামে একেক দাম। সিনোফার্মের টিকার এসএমএসের দাম ৩ হাজার টাকা আর পাঁচ হাজার টাকায় মিলবে মডার্না ও ফাইজারের টিকা এসএমএস। এভাবেই টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।
এমন অভিযোগরে ভিত্তিতে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে গ্রেফতারদের সংখ্যা ও নাম-পরিচয় জানায়নি র্যাব।
বুধবার (১ সেপ্টেম্বর) রাতে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাজধানীতে একটি প্রতারক চক্র করোনাভাইরাসের টিকা দ্রুততম সময়ে দেওয়ার নামে ক্ষুদে বার্তা ছড়িয়ে অর্থ হাতিয়ে নিতো।’
এ বিষয়ে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের মুখপাত্র।
বার্তা বাজার/এসবি