সুনামগঞ্জে চাল পট্টি মার্কেটে ভয়াবহ আগুন

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বাদাঘাটের চাল পট্টিতে একটি মার্কেটের ভেতর পলিথিনের গুদামে ও কাপড়ের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান, তাহিরপুরের বাদাঘাটের চাল পট্টি নামক একটি মার্কেটের ভেতর প্রথমে পলিথিনের
একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। এরপর গুদামের পাশে থাকা রয়েল নামে আরও এক ব্যবসায়ীর কাপড়ের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এ রিপোর্ট লেখার সময় রাত পৌনে ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বাদাঘাট বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার সাংবাদিকদের জানান, কয়েকটি গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চলছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর