বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের ক্রিকেটারদের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। মোট ২৪জন ক্রিকেটারদের নাম তালিকা ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় চুক্তির তালিকা তিন ফরম্যাটে রয়েছেন মাত্র ৫জন। তবে সমর্থকদের দ্বারা সমালোচনার শিকার মোহাম্মদ মিঠুন এবার কোনো ফরম্যাটের চুক্তিতেই জায়াগা পাননি। বাদ পড়েছেন টেস্টের চুক্তিতে থাকা নাঈম হাসানও।
১৪জন ক্রিকেটারকে রাখা হয়েছৈ টেস্টের চুক্তিতে। ওয়ানডে ফরম্যাটে আছেন ১২জন ক্রিকেটার। আর টি-টোয়েন্টিতে ক্রিকেটে রয়েছেন ১৫জন।
চুক্তিতে নতুন করে জায়গা করে নিয়েছেন শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ ও শামীম হোসেন। চুক্তিতে ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। নিষেধাজ্ঞার কারণে গত বছর চুক্তি থেকে বাদ পড়েন সাকিব।
তামিম ইকবালের তিন ফরম্যাটের চুক্তিতে থাকার কথা ছিল। তবে বুধবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কারণে এই ফরম্যাটে বাদ পড়েছেন তিনি। চলমান বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি থাকছে।
নিচে কে কোন ফরম্যাটে রয়েছেন তার তালিকা:
টেস্ট দলের চুক্তিতে রয়েছে ১৪ ক্রিকেটার: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান ও এবাদত হোসেন।
ওয়ানডে দলের চুক্তিতে রয়েছে ১২ ক্রিকেটার: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।
টি-টোয়েন্টি দলের চুক্তিতে রয়েছে ১৫ ক্রিকেটার: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাইম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন।
বার্তা বাজার/এসবি