ইউপি, পৌর, কুমিল্লা-৭ ভোটের বৈঠক আগামীকাল

দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি), সব উপ-নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে ৮৫-তম কমিশন বৈঠকট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে কমিশন বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকটি ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

৮৫-তম কমিশন বৈঠকটির সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বৈঠকে নির্ধারণ হতে পারে ঝুলে থাকা ১৬৭টি ইউপি নির্বাচন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন, নয়টি পৌরসভা নির্বাচন ও কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের তারিখ।

গত ২৩ আগস্ট কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বৈঠক করে স্থানীয় সরকারের নির্বাচনগুলোর তারিখ নির্ধারণ করা হবে।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর বলেছিলেন, ‘দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণ করতে পেরেছি। আজকে কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজার মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর