নরসিংদী জেলার রায়পুরা উপজেলা চরআড়ালিয়া গ্রামের এলাকায়বাসীর উদ্যোগে বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে রায়পুরা মেঘনা নদীতে এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট ১০ টি দল নিয়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
দল গুলো হলো, (১) সবুজ গ্রুপ (২) আনোয়ার মেম্বার গ্রুপ,( ৩) কুতুবউদ্দিন গ্রুপ , (৪) জালাল মেম্বার গ্রুপ ,(৫) রতন গ্রুপ, (৫) হারুন গ্রুপ,(৬) রতন মাঝি গ্রুপ( ৮) শামিন গ্রুপ (৯) সেন্টু গ্রুপ,(১০) শুক্কুর আলী গ্রুপ এই ১০ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এই ১০টি দলের ছোট দলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সবুজ গ্রুপ,মাঝারি দলের রতন গ্রুপ আর বড় দলের প্রথম স্থান অধিকার করেন কুতুবউদ্দিন গ্রুপ। আর সবচেয়ে
আনোয়ার মেম্বার এর গ্রুপ চ্যাম্পিয়ান পুরষ্কার তুলে নেয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূবুর রহমান আইয়ুব, আর বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আব্দুল লতিফ সরকার।
এসময় আরো উপস্থিত রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য দিদার হোসেন দিদার,চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন বাবুল, চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সজিব সরকার,সাধারণ সম্পাদক এস এম ফকির কাউছার, হৃদয় সরকার,আব্দুল রহমান নাহিদ,আনোয়ার মেম্বার, সুরুজ শাহ্, নাছির উদ্দিন, রাজা মিয়া, খোকা মিয়া,অহাব মেম্বারসহ বিভিন্ন স্থান থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা সাধারণ মানুষ।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি