বাংলদশেকে দেওয়া যুক্তরাষ্ট্রের উপহার ফাইজারের ১০ লাখ ডোজ ঢাকায় পৌঁছেছে।
বুধবার (৩১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাইদুল ইসলাম জানান, যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা বুধবার বিকেলে দিকে ঢাকায় পৌঁছায়। টিকাগুলো বিমানবন্দরে গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত সোমবার সন্ধ্যায় আসার কথা ছিল যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা । কিন্তু ওই দিন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে টিকা আসার সময় পরিবর্তনের কথা জানানো হয়। এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।
বার্তা বাজার/এসবি