বন্দরের দেউলী চৌরাপাড়াতে টিকটক ভিডিও বানানোর সময় ৩ যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। পবিত্র কোরআন নিয়ে টিকটক করার সময় তাদের গণধোলাই দেওয়া হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বন্দরের বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
যাদের আটক করা হয়েছে- নরসিংদী জেলার মনোহরদীর মজিদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (২৩), মেহেরপুরের গাংনীর নয়াপাড়া এলাকার বশির আলী ওরফে বিশালের ছেলে মো. সোহেল (১৩) ও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের রাহেদুল ইসলামের ছেলে মো. রিয়াদ (১৩)।
এ সময় গ্রেফতারকৃ টিকটকারদের কাছ থেকে একটি নুরানি কোরআন শরীফ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বন্দর থানার পুলিশ এসআই শাহআলম জানান, মঙ্গলবার বিকালে বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের সামনে গ্রেফতারকৃত টিকটকাররা
পবিত্র কোরআন শরীফ ছুড়ে ফেলে অ্যান্ড্রয়েড মোবাইলে টিকটক ভিডিও তৈরি করছিল ভিডিও তৈরি করছিল। নদীতে পবিত্র কোরআন শরীফ ছুড়ে ফেলে অ্যান্ড্রয়েড মোবাইলে টিকটক ভিডিও করছিল তারা। এ সময় স্থানীয় এলাকাবাসী আবু সুফিয়ান, সোহেল ও রিয়াদকে পবিত্র কোরআন শরীফসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বার্তা বাজার/এসবি