ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি দীর্ঘ ২৭ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এখন রয়েছেন বনানীর ভাড়া বাসায়ই। এখনও আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেননি তিনি।
তবে তিনি মোবাইল ফোনে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং জানান, তার শরীর ভালো নেই। একটা ট্রমার মধ্যে আছি। সবার সহযোগিতা চাই।
কাশিমপুর কারাগার থেকে বেরোনোর সময় তার হাতে মেহেদি দেওয়া হাতে ‘ডোন্ট লাভ মি বিচ’লেখা চিল। এটি একটি ইংরেজি গানের লাইন।
পরীমনি কার উদ্দেশ্যে এটি লিখেছেন, এ নিয়ে সবার কৌতূহল তৈরি হয়েছে । পরী উত্তরও দিয়েছেন, ‘এ বার্তা আমার চারপাশের দু’মুখো সাপগুলোর জন্য। যারা ভালোবাসা মুখে দেখায়, কিন্তু হৃদয়ে বিষ ধারণ করে। আমার বিশ্বাস, যাদের জন্য বলেছি, তারা ঠিকই টের পেয়েছেন। আমি আমার শত্রু-মিত্র চিনতে পেরেছি। সামনের দিনগুলোতে সতর্ক থাকবো।’
কারামুক্ত হয়ে বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন জানিয়ে পরীমনি বলেন, চারদিন আগে তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। বুধবার বাসায় ফিরে তিনি সেটা জানতে পারেন।
বার্তা বাজার/এসবি