চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকার ১১ টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭ টার দিকে স্বর্ণের বার গুলো আটক করা হয়।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ আজ সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল আনুমানিক সোয়া ৭ টার দিকে বিজিবি’র একটি টহল দল জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর মেইন পিলারের ৮৯ হতে আনুমানিক ২ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর আমবাগানের কাছে ওৎ পেতে থাকে।
এসময় বাইসাইকেল চালিয়ে এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার সময় বিজিবি ধাওয়া করলে লোকটি তার বাই সাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা ব্যাগটি খুলে ০৩ কেজি ৭৪০ গ্রাম ওজনের ১১টি উন্নতমানের স্বর্ণের বার ও একটি বাইসাইকেল আটক করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লক্ষ ৬৬ হাজার ৫৮৯ টাকা।
তিনি আরো জানান, আটককৃতরা দর্শনা থানায় হস্তান্তর করে নায়েক সুবেদার আবুল কালাম আজাদ বাদী হয়ে জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা থানার ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রনহমান (ফিজুর)কে পলাতক আসামী করে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে।
অন্তর কুমার ঘোঘ/বার্তা বাজার/টি