মাদারীপুরের কালকিনিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে সাবিকুন্নাহার জেবিন(১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (১ সেপ্টম্বর) সকালে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাবিকুন্নাহার একই গ্রামের খোকন হাওলাদারের মেয়ে। সে এই বছর গৌরনদী বালিকা স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছে।
পুলিশ, ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, এইচএসসি পাস করা ছাত্রী সাবিকুন্নাহার জেবিন কিছুদিন আগে তার বাবা-মার কাছে একটি মোবাইল ফোন কিনে দেয়ার জন্য বায়না ধরেন। কিন্তু কিছুদিন পার হলেও তাকে মোবাইল কিনে দেন না তার বাবা-মা। জেবিন প্রতিদিনের মত মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাতে খানা খেয়ে তার রুমে একাই বিছানায় শুয়ে পরেন।
কিন্তু রাত ১২টার দিকে তার বাবা খোকন হাওলাদার প্রকৃতির ডাঁকে সাঁরা দিতে উঠে দেখেন তার মেয়ে রুমের ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলে আছেন। মেয়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে তার বাবা-মা ডাক-চিৎকার দেন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানার এস আই কাঞ্চন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
নিহত কলেজ ছাত্রীর মা মুক্তা বেগম বলেন, আমার মেয়ে জেবিন একটি মোবাইল কিনে দিতে বলেন। আমরা সেই মোবাইল কিনে দেইনি। তাই মনে হয় অভিমান করে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি