রাজধানীর কদমতলীতে বেড়েছে চোরের উপদ্রব, অতিষ্ট এলাকাবাসী (ভিডিওসহ)

লকডাউন এবং করোনা পরিস্থিতির দরূন বিভিন্ন পাড়া বা মহল্লার বাসিন্দারা নিজ নিজ গ্রামে প্রত্যাবর্তন কিংবা কর্মস্থল ত্যাগের কারনে কিছুটা জনশূন্য হয়ে পড়েছে এলাকাটি। এই সুযোগে একদল দুর্বৃত্ত চক্র খুঁজে খুঁজে জনমানবহীন বাসা বাড়ি ফ্ল্যাট সেই সাথে দোকানগুলোতে চুরি ছিনতাই সহ বিভিন্ন রকমের অপকর্ম করে আসছে। যে কারনে দিন দিন আতঙ্ক বাড়ছে বসবাসরত জনগণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে।

ভিডিও দেখতে ক্লিক করুন

এ ব্যাপারে ভুক্তভোগী সাধারণ জনগনের সাথে কথা বলে যায়। গত কয়েক মাসের তুলনায় চোরের উপদ্রব বেড়ে গেছে। তারা জানালা দিয়ে সু-কৌশলে চুরি করতেছে। গত এক মাসে চুরি ছিনতাইয়ের ঘটনায় প্রায় একশোর অধিক অভিযোগ জমা পরেছে বলে জানান।

ক্ষোভ বিরাজ করছে স্থানীয় জনতার মধ্যে। তাদের ধারনা চুরি এবং ছিনতাই সংঘবদ্ধ কোন একটি চক্রের কারসাজি বলে মন্তব্য করেছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে সিসিটিভি স্থাপন সহ বিভিন্ন রকমের আধুনিক
নিরাপত্তা ব্যবস্থার দাবী জানান তারা।

ভিডিও দেখতে ক্লিক করুন

দোকানদার জানান, কয়েক দিন আগে আমার দোকানে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। এটি এলাকার কিশোর গ্যাং এর কাজ বলে তিনি জানান। সেই সাথে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরধার করার জন্য জাননা।

এদিকে নিরাপত্তা ব্যবস্থার জন্য কেবল মাত্র সিসি টিভিই নয়। বরং ব্যাক্তি উদ্দ্যগে সচেতন থাকার পাশাপাশি নিরাপত্তারক্ষীদের তৎপরতা বৃদ্ধি করতে আহবান জানান স্থানীয় পঞ্চায়েত।
এ ব্যাপারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর জানান, আমরা বিষয়টি জনেছি। ইতোমধ্যে আমরা বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে সচেতন করতেছি।

ভিডিও দেখতে ক্লিক করুন

অপরাধ বিশেষজ্ঞদের মতামত, করোনাকালীন সময়ে বিভিন্ন শ্রেনী পেশা সেই সাথে ক্ষুদ্র ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়ে কর্মহীন হয়ে পড়ায়, উঠতি বয়সি যুবকদের সাথে বিভিন্ন রকমের অপরাধ প্রবনতায় জড়িয়ে পড়ছেন কিছু মানুষ। এমনকি পূর্বে কোন অপরাধ সম্পৃক্ত নাই এমন মানুষও নতুন করে জড়িয়ে যাচ্ছে অপরাধমুলক কর্ম কান্ডে ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর