কিশোরগঞ্জে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ে যুব অধিকার পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩১শে আগস্ট) বিকেল ৪ টায় কিশোরগঞ্জ সদরের জাহাঙ্গীরের মোড় এলাকায় রসনা বিলাস রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে কেক কাটার মাধ্যমে উৎযাপন করা হয়।

যুব অধিকার পরিষদের আহ্বায়ক সুমন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র,যুব ও শ্রমিক অধিকারের সমন্বয়ক মোখলেসুর রহমান উজ্জল।

ইকরাম হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ যুব অধিকার পরিষদের সদস্য সচিব জোনাক বিন বাদশাহ্, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান,যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতির থেকে সফলতা ও জনপ্রিয়তার নতুন মাত্রা যোগ করে।

১ বৎসরের প্রাপ্তি-অপ্রাপ্তি, ব্যার্থতা-সফলতা, স্বপ্নের সোনার বাংলা গঠনে আগামী দিনের কার্যক্রম তথা দিকনির্দেশনা দিয়ে ও অর্ধ-শাতাধিক মানুষের মাঝে খাবার বিতরনের মধ্য দিয়ে এই আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর