কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুলেরঘাট মাইজহাটি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, কোদালিয়া গ্রামের মৃত বাহাউদ্দিনের ছেলে আকরাম হোসেন (৩৫), জুনাইল এলাকার আ: বাছেদের ছেলে রুমান (২১) এবং বকুল মিয়ার ছেলে রনি মিয়া (১৮)।
এর আগে, গতকাল রাতে কাগারচর এলাকায় অভিযান চালিয়ে শালাঙ্কা গ্রামের আবুল কাশেমের ছেলে শামীম (২৫) কে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজাসহ গ্রেপ্তার করে আহুতিয়া তদন্ত কেন্দ্র।
এ বিষয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান টিটু বার্তা বাজারকে জানান, আসামীদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার/এস.আর