ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই শিক্ষকের মধ্যে এক শিক্ষকের লাশ ভেসে উঠেছে।
বুধবার বিকালে প্রায় ১০০ কিলোমিটার ভাটিতে শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুর ৩৩ নং পিলারের নিকটে নিখোঁজের ৭ দিন পর লাশটি ভেসে উঠেছে। ওই শিক্ষকের নাম আজমল হোসেন। তিনি শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
ইতোমধ্যে খবর পেয়ে ভিকটিমের পরিবারের সদস্য ও কোতোয়ালি থানা পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি টিম লাশ আনতে রওনা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ আগস্ট বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর সদরের নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পন্টুনের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক, মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জন শিক্ষক ও মাঝিকে উদ্ধার করা সম্ভব হলেও ২ শিক্ষক পানির স্রোতে ভেসে যান।
বর্তমান নিখোঁজ অপর শিক্ষক ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন (৪০)।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি