রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলমের সুস্থতা কামনায় দোয়া
রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন মোটরসাইকেল এক্সিডেন্ট জনিত অসুস্থতার কারণে সুস্থতা কামনায় রায়পুরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. আজগর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, উপদেষ্টা মোছলেহ উদ্দিন বাচ্চু, কবি ও সাহিত্যক মহসিন খোন্দকার, মাহবুবুল আলম লিটনের ভগ্নিপতি কাজী আসাদুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক একেএম সেলিম, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন নাসিম, কার্যকরি সদস্য খন্দকার শাহ নেওয়াজ, মো. হারুনূর রশীদ, সমাজ সেবক মো. মসিউর রহমান খান, মো. মানিক, দারুল ইকরা মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল আবদুল্লাহ আফফান জামি, সদস্য বায়েজ উদ্দিন, সাংবাদিক বিনা আক্তার, ঔষধ ব্যবসায়ি ও সমাজ সেবক মো. তারেক খান, ব্যবসায়ি ওবায়দুল্লাহ, হাবিবুর রহমান, ক্লাবের সদস্য, এতিমখানার শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে সাবেক সভাপতি মো. মাহবুবুল আলম লিটন এর কর্মগুণ নিয়ে আলোচনা সহ তার পূর্ণ সুস্থতা ও স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার জন্য দোয়া করা হয়।
উল্লেখ থাকে যে, মাহবুবুল আলম লিটন গত ৩০ আগস্ট সোমবার রাত আনুমানিক ১১:৩০ মিনিটে ব্যক্তিগত কাজ শেষ করে নরসিংদী থেকে বাড়ি ফেরার সময় মেথিকান্দা সংলগ্ন বাল্লার ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে বর্তমানে ঢাকা সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন আছেন।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি