৭ উইকেটে জিতলো বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ৬০ রানের হারিয়ে ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশের টাইগাররা। নিউজিল্যান্ডকেও তাদের সর্বনিম্ন ৬০ রানে হারায় মাহমুদউউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীণ বাংলাদেশি টাইগাররা।

বুধবার (৩১ সেপ্টম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় দুই দল।

শুরুতে ৬১ রানের পূরণ করতে নেমেই বিপদে পড়ে টাইগাররা। ২.৫ ওভারে মাত্র ৭ রানে সাজঘরে দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও লিটন কুমার দাস।

এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ৩৩ বলে ২৫ রান করে সাজঘরে এ অলরাউন্ডার। শেষ পর্যন্ত মুশফিকুর রহিম ১৬ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ রানে অপরাজিত থাকেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর