শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় জানা যাবে ৫ সেপ্টেম্বর

মহামারি করোনার পরিস্থির ১০ শতাংশের নিচে নামলেই তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ সেপ্টেম্বর সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক আহ্বান করা হয়েছে।

এই বৈঠক অনুষ্ঠিত হবে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে। সেখানে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঠিক কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (৩১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সচিব মাহবুব হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খোলা হবে তা আগামী ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল-কলেজ খোলার পর করণীয় কী কী হবে সেসব বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে, সে ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায় সে সংক্রান্ত আমরা কিছু পরিকল্পনা তৈরি করেছি। বৈঠকে আমরা তা উপস্থাপন করব। যোগ করেন তিনি।’

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

বার্তা বাজা/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর