৫ বছরে পা রাখলো ‘কালের নতুন সংবাদ’

কিশোরগঞ্জে কালের নতুন সংবাদ ডট কমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় কিশোরগঞ্জ সমবায় ভবন প্রবীণ হৈতিষী সংঘ মিলনায়োতনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কালের নতুন সংবাদ.কমের সম্পাদক খায়রুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল মহিউদ্দিন ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা.মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মাছুমা আক্তার, কিশোরগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক শুরূক ও শুরূক সংবাদ.কমের সম্পাদক হাকীম ফজলুর রহমান,দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন,দৈনিক আলোকিত সময়ের জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান রিপন,দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার, সাপ্তাহিক শুরূকও শুরূক সংবাদ.কমের নির্বাহী সম্পাদক মোঃ সাইফুল্লাহ (সাইফ),তাড়াইল অনলাইন প্রেসকাবের সভাপতি ছাদেকুর রহমান রতন, দৈনিক ঢাকার ডাকের জেলা প্রতিনিধি মস্তোফা শাওন,ইটনা প্রেসকাবের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ নিউজ পোর্টাল সম্পাদক পরিষদের যুগ্ম আহব্বায়ক এম এ উবায়েদ রনি, কলকাতা টেলিভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি আঃ রউফ, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, তৃষ্ণা সমাজ কল্যাণের চেয়ারম্যান তারেক আহমেদ, অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মুহা. রহমাতুল্লাহ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি ও কলামিস্ট সাদেক আহমেদ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর