বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড নিউজিল্যান্ডের

বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড করেছে নিউজিল্যান্ড। ১৬ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৬০ রান তুলতে সক্ষম হয় দলটি। বুধবার (৩১ আগস্ট) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় দুই দল।

খেলার শুরতেই একের পর এক উইকেট হারাতে শুরু করে নিউজিল্যান্ড। বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন মেহেদি হাসান। প্রথম ওভারেই ওভারেই কিউইদের জার্সিতে অভিষিক্ত ওপেনার রাচিন রবিন্দকে ফিরিয়েছেন তিনি। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। সাকিবের পর এক ওভারেই কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে ফেরান নাসুম।

মাত্র ৯ রানেই ৪ উইকেট হারানোর পর নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম ও হেনরি নিকোলসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দুজনেই করেন ১৮ রান করে। ২ রানের ব্যবধানে দুইজনকেই বিদায় করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরাও।

মোস্তাফিজুর রহমান বল হাতে নিয়েই ৩ উইকেট নিয়েছেন । ২টি করে উইকেট নাসুম নিয়েছেন, সাকিব ও সাইফউদ্দিন। বাকি এক উইকেট নেন মেহেদী হাসান।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর