স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা আজ বিকাল ৪টায় প্রকাশ করা হবে।

এ ফলাফল এসএমএস ((nuroll টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে) এর মাধ্যমে বিকাল ৪টা থেকে পাওয়া যাবে। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বর মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর