চকলেট কিনতে যাওয়াই কাল হলো শিশু হিমেলের

মায়ের কাছে চকলেট খাওয়ার জন্য বাইনা করে ছোট্ট শিশু হিমেল বাবু। মা তাকে পাঁচ টাকা দিলে বাড়ির পাশে দোকানে চকলেট কিনতে যায় সে। আর এই চকলেট কিনতে যাওয়াই কাল হলো হিমের বাবুর। চকলেট কিনতে যাওয়ার পথে সাপের কামড়ে মৃত্যু হয় তার।

বুধবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গ দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড়দুধপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে।

হিমেল বাবু বড়দুধপাতিলা গ্রামের পূর্বপাড়ার দিনমজুর মহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা সাপে কাটার বিষয়টি জানতে পেরে হিমেলকে স্থানীয় ওঝার কাছে নেন। ওঝা ঝাড়ফুক করে কোন কাজ না হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে শিশু হিমেল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর