তৃতীয় বিয়ে করছেন অপূর্ব

বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জানা গেছে, পাত্রীর নাম শ্যাম্মা। তিনি একজন আমেরিকা প্রবাসী।

আগামীকাল ২ সেপ্টেম্বর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে তার বিয়ে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) তার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক আয়োজনেই বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানান এই অভিনেতা।

এটি অপূর্বর তৃতীয় ও শ্যাম্মার দ্বিতীয় নিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এরপর তাদের সংসার ভেঙ্গে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ঘর বাঁধেন আপূর্ব। সে সংসার ৯ বছর টিকেছিল। ২০২০ সালে সে সংসার ভেঙে যায়। অপূর্ব-অদিতি দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে। তার নাম আয়াশ।

অন্যদিকে শ্যাম্মাও আগে একটি বিয়ে করেছিলেন। তারও একটি পুত্র সন্তান রয়েছে। যার বয়স ১৩ বছর। অপূর্বর সাবেক স্ত্রী অদিতি কয়েক মাস আগে বিয়ে করেছেন বলে জানা গেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর