৯ বছরেও চালু হয়নি আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক ভবনটি
মানসম্মত স্বাস্থ্যসেবার ঘাটতি মেটাতে ৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ ৯ বছর আগে শেষ হলেও চালু করা যায়নি এখনো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শুরু থেকেই যন্ত্রপাতি ও লোকবল সংকটসহ নানা সমস্যায় আবর্তে ঘুরপাক খাওয়ায় আজো কাঙ্খিত সেবা পাচ্ছেন না উপজেলাবাসী। ডাক্তার, কনসালটেন্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে লোকবল সংকট ও ও এক্সরে মেশিন ইত্যাদি কারণে দীর্ঘদিন থেকে নিয়মিত কাঙ্খিত সেবাবঞ্চিত হচ্ছেন ভূক্তভোগীরা।
সরজমিনে ঘুরে দেখা যায়, ২০১৩ সালে নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনটি অযত্ন অবহেলায় দীর্ঘ ৯ বছর ধরে পরে আছে। সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এই ভবনটি উদ্বোধন করে গেলেও আজ-ও এই ভবনে চালু হয়নি। চিকিৎসা সেবা কার্যক্রম।
নির্মিত ভবনটিতে শিশু ওয়ার্ড, মহিলা ও পুরুষ ওয়ার্ড ও কেবিনসহ অস্ত্রোপচার কক্ষ থাকলেও এগুলোর কোনোটিই ব্যবহৃত হচ্ছে না।
দীর্ঘদিন ধরে পরে থাকা আধুনিক অবকাঠামো নিয়ে নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের এই ভবনটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত সময়ের মধ্যে ভবনটি চালু করে সকল সেবা কার্যক্রম শুরু করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শ্যামল চন্দ্র ভৌমিক বলেন, আমাদের এখানে সব ধরণের রোগীই আসেন, আমরা সীমিত জনবল ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যে যতটুকু সম্ভব সেবা দেওয়ার চেষ্টা করি। বড় কিছু হলে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়ে দেই।নতুন ভবনের কার্যক্রম শুরু হলে আমরা সব ধরনের সেবা দিতে পারবো আশাবাদী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মোহাম্মদ রাশেদুর রহমান বলেন আমাদের চিকিৎসক ও জনবল সংকট রয়েছে এবং লজিস্টিক সাপোর্ট নেই যার জন্য আমরা এই ভবনের কার্যক্রম চালু করতে পারছি না।
এ ব্যাপারে জানতে চাইলে জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, আমাদের চিকিৎসক ও জনবলের ঘাটতি রয়েছে। তবে সুনির্দিষ্ট অসংগতিগুলো আমাকে জানানো হলে আমি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি