নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার (১ সেপ্টেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুইটি পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। একাদশে জায়গা পেয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভির পর্দায়।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), টম ব্লান্ডেল, কোল ম্যাকঞ্চি, কলিন ডি গ্রান্ডহোম, ডগ ব্রেসওয়েল, ব্লেয়ার টিকনার, জ্যাকব ডাফি ও এজাজ প্যাটেল।
বার্তা বাজার/নব