শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে অনশন কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিকী অনশন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় বুধবার (১ সেপ্টম্বর) বেলা ১০ টা থেকে এই কর্মসূচি পালিত হচ্ছিলো। কর্মসূচি চলাকালীন দুপুর ১ টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে।

এই আন্দোলনের অন্যতম সংগঠক নাদিম সিনা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের অতর্কিত হামলা ন্যাক্কারজনক ঘটনা। তারা আন্দোলনকারীদের হামলাসহ অকথ্য ভাষায় গালাগালি করেছে। মাইক ভাংচুর করেছে।

তিনি আরও বলেন, এই হামলার প্রতিবাদে আজ বিকেল ৫ টায় রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হবে। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না সংহতি প্রকাশ করে কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন।

এদিকে, ছাত্রলীগের হামলার বিষয়টি অস্বীকার করেছে, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।

এর আগে নর্থ বেঙ্গল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়া আহমেদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর