টাঙ্গাইলে র্যাবের অভিযানে ১১ কেজি গাঁজাসহ একজন মাদক চোরা কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ নামক স্থানে র্যাবের এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত হলো রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ঘনিয়াখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে ইসমাইল (৩০)।
র্যাব-১২, সিপিসি-৩ এর টাঙ্গাইলের কোম্পানীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি রাঙ্গামাটি জেলার বিভিন্ন জায়গা হতে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইল জেলার মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিল দীর্ঘদিন যাবৎ।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
হাসান সিকদার/ বার্তা বাজার/টি