পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার(১লা সেপেটম্বর) সকালে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উত্তলোনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়,পরে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভায় বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব,সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক,পাবনা পৌর বিএনপির সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমান,পাবনা সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদনবী স্বপন সহ প্রমুখ।
মাসুদ রানা/বার্তা বাজার/টি