ডিমলায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিরুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ার, উপজেলা যুবদলের সভাপতি সহিদুল ইসলাম সেলিম, সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন, যুগ্ন আহবায়ক সোহাগ খান লোহানী, আবু বক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমঙ্গীর কবির প্রিন্স, কৃষক দলের আহবায়ক নূর আলম, ছাত্রদলের আহবায়ক শামিম ইসলাম, সদস্য সচিব হালিমুর ইসলাম রাসেল এবং ১০ ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নানা দিক আলোচনা করেন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডোমার-ডিমলার সাবেক সংসদ খালেদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/টি