চুয়াডাঙ্গায় পিকাপের ধাক্কায় নিহত ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালু বোঝাই একটি ট্রাকের পিছনে পিকাপের ধাক্কা লেগে ঘটনাস্থলেই পিকাপের হেলপার মনিরুল ইসলাম নিহত হয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল উপজেলার কুলপালা গ্রামের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কপিচ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বালু বোঝাই ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি কুলপালা গ্রামের বাজারে পৌঁছালে মেহেরপুরগামী একটি পিকাপ (ঢাকা মেট্রো ন ১৫-৬৫০৪) ট্রাকটির পিছনে ধাক্কা দিলে পিকাপের হেলপার মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় পিকাপে চালক পালিয়ে যায়। ঘটনার সময় পিকাপের চালক ঘুমাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর