প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে বিএনপির শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (১ সেপ্টেম্বর)। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ৪৩ বছর পর বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হলো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর তাই বিএনপি গণতান্ত্রিক ধারায় আগামীতে বড় ভূমিকা নিয়ে আসবে।
বার্তা বাজার/নব