রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১০ জনের প্রাণহানি

করোনাভাইরাসে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন ও উপসর্গে চারজন মারা গেছেন। বাকি দুইজন করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় মারা গেছেন।

শামীম ইয়াজদানী বলেন, মৃত ১০ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের চারজন, রাজশাহীর তিনজন, নাটোরের দুইজন ও নওগাঁর একজন রয়েছেন।

তিনি আরও বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর