ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আজকে অনুষ্ঠিত এই সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, এখন থেকে আমরা এটা শুরু করবো। তবে এর আগে আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আর সেসব প্রস্তুতির জন্য আমাদের মেডিকেলের ডিনকে আহ্বায়ক করে একটা কমিটি করা হয়েছে। ওই কমিটি কবে থেকে শুরু করবে, কীভাবে শুরু করা হবে, তার একটি নীতিমালা প্রণয়ন করবেন।

সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ জন গবেষককে পিএইচডি ও ১৩ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর